
নরসিংদীর বেলাবতে রংধনু যুব সংঘ ও কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে রংধনু পাবলিক লাইব্রেরির উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলার চর বেলাব নামা পাড়ার রংধনু ক্লাব মাঠে লাইব্রেরির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খাঁন মনির। প্রধান অতিথি ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, বিশেষ অতিথি বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান ভূঁইয়া (জাহাঙ্গীর), বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান, বেলাব ইউপি চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, বেলাব উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী শাফি, রংধনু যুব সংঘ ও কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রানা সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মের সুস্থ বিকাশের জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম। তাই শিশুদের বই পড়ার জন্য আগ্রহী করতে লাইব্রেরীর গুরুত্ব অনেক। এই লাইব্রেরী এলাকার আগামী প্রজন্মকে বইমুখী করে তুলতে অবদান রাখাবে। লাইব্রেরীর কার্যক্রমকে গতিশীল করতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫