মিসরের রানি ক্লিওপেট্রার রূপের গুণগান কে না জানে? তবে ত্বকের যত্নে তিনি যে স্নান করতেন বেশ সময় ধরে—এ তথ্যটি অনেকে না-ও জানতে পারেন। স্নান করলে শরীর চাপমুক্ত হয়। এ ছাড়া ত্বকের ওপরে জমা হওয়া ময়লা দূর করতে ও শরীরে চনমনে ভাব আনতেও স্নানের জুড়ি নেই। অনিন্দ্যসুন্দরী এই রানি তাঁর রোজকার স্নানের পানিতে যোগ করতেন দুধ ও মধু। কারণ এই দুই উপকরণ তাঁর ত্বককে রাখত তারুণ্যদীপ্ত। মধুর মধ্যকার অ্যামিনো অ্যাসিড ও খনিজ উপাদান ত্বকের রোদে পোড়া দাগ ও ক্ষত দূর করে। এর সঙ্গে ত্বকে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মধু। অন্যদিকে দুধ ত্বকের স্বাভাবিক পিএইচ মাত্রা ধরে রাখতে সহায়তা করে। ফলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না ও ত্বক আর্দ্র থাকে।
শুধু মিসরের রানির কথা বললে চলবে কেন, ভারতীয় উপমহাদেশেও ত্বকের সৌন্দর্য ও আর্দ্রতা ধরে রাখতে স্নানের আগে ভেষজ তেল গায়ে মাখতেন রানিরা। এরপর বিভিন্ন ভেষজ উপাদান ভেজানো পানিতে স্নান সারতেন। ঋতুভেদে স্নানের পানির ধরন ও স্নানের উপকরণে ভিন্নতা থাকে। যেমন এই গরমে স্নানের ধরন হবে অন্যান্য ঋতুর চেয়ে একেবারেই আলাদা। এ সময় প্রচুর ঘাম হয়। এর সঙ্গে ত্বকে ঘামাচি, চুলকানি, র্যাশ, রোদে পোড়াভাব ইত্য়াদি সমস্যাও তৈরি হয়।
পানি চাঙা করতে
গরমে শরীর ও ত্বকে ক্লান্তি জমে যায়। এই ক্লান্তি দূর করতে স্নানের ২০ মিনিট আগে পানিতে লেবুর খোসা, পুদিনা বা গোলাপের পাপড়ি ফেলে রাখুন। চাইলে কয়েক ফোঁটা গোলাপজলও দিতে পারেন। এই পানি দিয়ে স্নান করলে তরতাজা অনুভূত হবে। পাশাপাশি ত্বকও সুন্দর থাকবে।
উপযোগী সাবান
শারমিন কচি জানান, গরমের দিন একাধিকবার স্নান করার ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এ জন্য সোপ বারের পরিবর্তে তরল সাবান ব্যবহার করা উচিত। এতে ত্বক কমনীয় থাকে। এ সময় অ্যালোভেরা, চন্দন, হলুদ, লেবু, নিম ও ফলের নির্যাসযুক্ত সাবান ব্যবহার করা ভালো। ত্বকের ঘামাচি ও চুলকানি দূর করতে ভালো মানের অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা যেতে পারে।
গরমের উপযোগী স্নান

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫