গত কয়েক বছরে টিভি নাটকে যত নতুন মুখ উঠে এসেছেন, তাঁদের মধ্যে অন্যতম আরশ খান ও রুকাইয়া জাহান চমক। সম্প্রতি নতুন নাটকে আবুল হায়াতের সঙ্গে অভিনয় করলেন তাঁরা। আরশ ও চমক জুটিকে নিয়ে ‘আনন্দধাম’ নামে একটি নাটক বানিয়েছেন চয়নিকা চৌধুরী। আবুল হায়াত আছেন নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন আবুল হায়াত। দেশে ফিরে আনন্দধামের মাধ্যমে কাজে ফিরলেন তিনি। এ নাটকে আরও আছেন মিলি বাশার। মাসুম শাহরিয়ারের লেখা নাটকটির শুটিং হলো সম্প্রতি।
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আবুল হায়াতকে আমি বাবা ডাকি। নাটকে তাঁর উপস্থিতি মানেই দর্শকের কাছে অন্য রকম এক ভালো লাগা। পাশাপাশি মিলি আপাও আছেন এই নাটকে। আছে এই প্রজন্মের দুই শিল্পী চমক ও আরশ। দুই প্রজন্মের শিল্পীদের নিয়ে চমৎকার একটি গল্প উপস্থাপনের চেষ্টা করেছি এই নাটকে। সব মিলে আনন্দধাম দর্শকের ভালো লাগার মতো একটি নাটক হয়েছে।’
আবুল হায়াত বলেন, ‘নাটক নির্মাণে চয়নিকা চৌধুরী আমাদের দেশে সুপরিচিত একটি নাম। টিভির পর্দায় তার কোনো নাটকের দৃশ্য দেখলেই বুঝা যায় যে এটি চয়নিকা চৌধুরীর নাটক। শত শত নাটক নির্মাণ করে চয়নিকা চৌধুরী নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছেন। আবার নাটকের গল্প ও গল্প বলার ধরন দেখেও বোঝা যায়। কারণ, গল্প নির্বাচনেও চয়নিকা ভীষণ চুজি। সব মিলিয়ে চয়নিকার নাটকে অভিনয় করতে পারলে সব সময়ই ভালো লাগে।’
একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের লক্ষে আনন্দধাম নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫