
ঘুমন্ত অবস্থায় নিজের সাড়ে চার বছরের শিশু সন্তান আয়ানকে গলা কেটে হত্যার ঘটনায় সাবিনা ইয়াছমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সাবিনাকে গতকাল বিকেলে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পারিবারিক কলহের জেরে বঁটি দিয়ে আয়ানকে গলা কেটে করেন তিনি। আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দেন সাবিনা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এরপর সাবিনাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ওসি আরও জানান, সাবিনা ইয়াছমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বামী আজিমুর রহমান আজিমের দাম্পত্য কলহ চলে আসছিল। এই প্রেক্ষাপটে গত রোববার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে সাবিনার কথা-কাটাকাটি হয়। এরপর শিশু আয়ানকে ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে জবাই করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাবিনা। এ ঘটনায় শ্বশুর হুমায়ুন কবির বাদী হয়ে গত সোমবার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার করে সাবিনাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। হত্যাকাণ্ডের এ ঘটনায় সাবিনা অনুতপ্ত।
সৌদিপ্রবাসী আজিমের স্ত্রী সাবিনা ও শিশু আয়ানসহ যৌথ পরিবার লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামে ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি তাঁদের সংসারে আর্থিক সংকট দেখা দেয়। স্বামী-স্ত্রীর সম্পর্কেও বিরোধ দেখা দেয়। সর্বশেষ রোববার মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫