সন্তান মা-বাবার জন্য আল্লাহ তাআলার উপহার। ছেলেমেয়েরা মা-বাবার চোখের শীতলতা এবং হৃদয়ের প্রশান্তির কারণ। তবে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে সচেতন থাকতে হবে। তাহলেই সন্তান নিয়ামতে পরিণত হবে। সন্তান লালনপালনে ইসলামে যেসব শিষ্টাচারের প্রতি লক্ষ রাখার কথা বলা হয়েছে, তা থেকে গুরুত্বপূর্ণ দশটি শিষ্টাচার কথা এখানে তুলে ধরা হলো—
১. জন্মের পরপরই মৃদুস্বরে ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়া। (তিরমিজি: ১৫১৪)
২. সুন্দর নাম রাখা। (আবু দাউদ: ৪৯৪৮)
৩. ছেলেসন্তানের জন্য দুইটি এবং মেয়েসন্তানের জন্য একটি ছাগল আকিকা করা। (তিরমিজি: ১৫১৩)
৪. শিশুকে পুরো দুই বছর বুকের দুধ পান করানো। (সুরা লুকমান: ১৪)
৫. সন্তানের লালনপালন ও ব্যয়ভার বহন করা। (তিরমিজি: ১৭০৫)
৬. কন্যাসন্তানদের ব্যয়ভার বহনে অধিক গুরুত্ব দেওয়া। (মুসলিম: ২৬৩১)
৭. ধর্ম শেখানো। (ইবনে মাজাহ: ৩৬৭১)
৮. সন্তানদের সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং স্নেহ করা। একদিন রাসুল (সা.) নাতি হাসান ও হোসাইন (রা)-কে চুমু দিলেন। সেখানে আকবা বিন হাবিস (রা.) উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমার দশজন সন্তান আছে। আমি তাদের কাউকেই কখনো চুমু দিইনি। এ কথা শুনে রাসুল (সা.) তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘যে ব্যক্তি কাউকে দয়া করে না, আল্লাহ তাআলাও তাকে দয়া করেন না।’ (বুখারি: ৫৯৯৭)
৯. সব সন্তানের প্রতি সমতা ও ন্যায় বজায় রাখা। (বুখারি: ২৫৮৭)
১০. বিয়ের উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করা।
সন্তানদের লালনপালনে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। মা-বাবার একটু অবহেলা সন্তানের সর্বনাশ করতে পারে। পরকালে আল্লাহর কাছেও এ জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে কবুল করুন।
লেখক: মুফতি তাজুল ইসলাম কাওসার, ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫