রোমান্টিক হিরো হিসেবেই পরিচিত ছিলেন আবদুন নূর সজল। কিন্তু গত কয়েক বছরে এ অভিনেতাকে দেখা গেছে চেনা গণ্ডি থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে। সেই ধারাবাহিকতায় এবার সজলকে দেখা যাবে চাকরি হারানো এক যুবকের চরিত্রে। যে যুবক যুদ্ধ করছে নিজের মায়ের জীবন বাঁচাতে। এতে সজলের সঙ্গে জুটি বেঁধেছেন ফারজানা আহসান মিহি। নাটকের নাম ‘কেবিন নাম্বার ৫০৭’।
নাটকের গল্পে দেখা যাবে সদ্য চাকরি হারানো এক যুবকের নাম রকি (সজল)। শুধু চাকরিই না, হারিয়েছে প্রেমিকাকেও। অন্যদিকে তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন তার। খরচ লাগবে এক লাখ টাকা। মাকে বাঁচাতে টাকা ধার চায় রকি। কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয়। তাই সিদ্ধান্ত নেয় নিজের একটি কিডনি বিক্রি করে হলেও মাকে বাঁচাবে। কিডনি বিক্রির প্রক্রিয়া শুরু করতেই সামনে আসে এক অজানা সত্য। সেই সত্যে ভর করে সামনে আসে রকির সাবেক প্রেমিকা হেলেন। ঘটতে থাকে একের পর এক নানা ঘটনা।
এমন গল্পে ‘কেবিন নাম্বার ৫০৭’ লিখেছেন কুদরত উল্লাহ। মাইজদীটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি বানিয়েছেন সাকিল সৈকত। সজল-মিহি ছাড়া আরও অভিনয় করেছেন মিলি বাশার, রেজাউল আহসান শিকদার রেজা, খায়রুল ইসলাম পলিন, সোহেল মাসুদ পথিক, নাজনীন শবনম, মাইশা আলভী, জেকিসহ আরও অনেকে।
উত্তরা, বনানী ও ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫