ঈদে প্রচারের জন্য ‘একটি খোলাচিঠি’ নামের নাটক নির্মাণ করেছেন রেজানুর রহমান। নাটকটির গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। গ্রামের একজন সৎ শিক্ষককে নিয়ে তৈরি হয়েছে কাহিনি। উঠে এসেছে গত মাসে বেইলি রোডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা।
নির্মাতা জানান, মধ্যবিত্ত একটি পরিবারের প্রধান আলাল উদ্দিন একজন স্কুলশিক্ষক। তাঁর বড় মেয়ে গুলনাহার কাজ করেন বেসরকারি একটি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি হিসেবে। ঢাকায় বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃত্যু হয়, যা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন আলাল উদ্দিন। তাঁর মনে হয়, এই অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি সিদ্ধান্ত নেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন।
রেজানুর রহমান বলেন, ‘গল্পটির সঙ্গে বেইলি রোডের অগ্নিকাণ্ডের সরাসরি সংযোগ নেই। তবে এই ঘটনার মধ্য দিয়েই গল্পটি আমার মাথায় এসেছে। গল্পের প্রতিটি চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। অগ্নিকাণ্ডের পর শিক্ষক মামলা করলেন সত্য উদ্ঘাটনের জন্য। তিনি নিজে গ্রামের একটি খুনের সাক্ষী। সাক্ষ্য না দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাঁকে। এমন সময় তাঁর সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির, যারা পরপার থেকে পৃথিবীতে এসেছে সৎ মানুষের খোঁজে। অনেক খুঁজে তারা আলাল উদ্দিনের সন্ধান পায়। যাওয়ার সময় আলাল উদ্দিনকে একটি খোলাচিঠি দিয়ে যায় তারা।’
শিক্ষক আলাল উদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। তাঁর সাংবাদিক মেয়ের চরিত্রে আছেন আশনা হাবিব ভাবনা। সাংবাদিক চরিত্রে অভিনয় প্রসঙ্গে আশনা হাবিব ভাবনা বলেন, ‘একজন সাহসী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। বাস্তবতার নিরিখে একজন সৎ সাংবাদিকের চ্যালেঞ্জগুলো ফুটে উঠেছে এই চরিত্রের মাধ্যমে।’
নাটকে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, রওনক বিশাখা শ্যামলী, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ণ হাসান, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিক নাট্যকর্মী। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫