দুই মাস বিরতি শেষে আজ রাতে ফিরছে চ্যাম্পিয়নস লিগ। এবার লড়াই শেষ ষোলোর। এফসি কোপেনহেগেনের বিপক্ষে প্রথম লেগ খেলতে ডেনমার্ক সফরে গেছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে, তাদের মাঠ রেড বুল অ্যারেনায়।
কেভিন ডি ব্রুইনা ও হার্লিং হালান্ড চোট থেকে ফেরায় বেশ স্বস্তিতে আছেন কোচ পেপ গার্দিওলা। দুজনের জুটিতে গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ট্রেবল জিতেছিল সিটি। ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সিটিজেনরা এবারও লিগ শিরোপার অন্যতম দাবিদার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোপেনহেগেনের মুখোমুখি হবে তারা।
তবে ড্যানিশ ক্লাবটিকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ পর্বে ম্যানচেস্টারের আরেক ক্লাব ইউনাইটেডকে নিজেদের মাঠ পার্কেন স্টেডিয়ামে ৪-৩ গোলে হারিয়ে এত দূর এসেছে কোপেনহেগেন। এবার গার্দিওলার শিষ্যদেরও ড্যানিশরা সেই উপহার দিতে চাইবে নিশ্চিত। এই মাঠ থেকে জয় নিয়ে ফেরা বেশ কঠিন। নিজেদের মাঠ পার্কেনে চ্যাম্পিয়নস লিগে ১৮ ম্যাচ খেলে কোপেনহেগেন হেরেছে মাত্র ২ ম্যাচ।
গার্দিওলাও কোপেনহেগেনের বিপক্ষে অস্বস্তিতে ভোগেন। ২০১০ সালের নভেম্বরে মেসি-জাভি-ইনিয়েস্তাদের সর্বজয়ী বার্সেলোনাকে নিয়ে ডেনমার্কে সফরে গিয়ে ড্র করে ফিরতে হয়েছিল তাঁকে। গত মৌসুমেও পার্কেনে সিটিকে রুখে দিয়েছিল সিটি। এবার কি সেই গেরো খুলতে পারবেন গার্দিওলা?
এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে রিয়ালও। লা লিগা পুনরুদ্ধারের পথে এগিয়ে তারা। চ্যাম্পিয়নস লিগও পুনরুদ্ধার করতে পারবে কার্লো আনচেলত্তির দল? সেই অভিযানে এখনো অনেক পথ বাকি। তবে জার্মানি সফরে দুশ্চিন্তা নিয়েই মাঠে নামতে হচ্ছে তাদের। লিগে আগের ম্যাচে জিরোনার বিপক্ষে জোড়া গোলদাতা জুড বেলিংহাম গোড়ালিতে চোট পাওয়ায় লাইপজিগের বিপক্ষে নেই। তারপরও আনচেলত্তির স্বস্তি হতে পারে মার্কো রোজের শিষ্যদের হতাশাজনক পারফরম্যান্স। বুন্দেসলিগায় এ মৌসুমে লাইপজিগ আছে পাঁচে। অবশ্য রোজ উল্টো রিয়ালকে হুমকিই দিয়ে রাখলেন, ‘আমরা মোটেও ভয় পাচ্ছি না। লড়াইয়ের অপেক্ষায় আছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫