এশিয়া মহাদেশে বিশ্বকাপ হলে এশিয়ান দলগুলোর পারফরম্যান্স একটু ভিন্নই হয়। ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপের সময় আয়োজক দুই দেশই নকআউট পর্ব খেলেছিল। এর পর থেকে চারটি বিশ্বকাপের দুটিতেই নকআউট পর্ব খেলেছে জাপান। এবারে তো তারা গ্রুপ পর্বে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। আজ সেই জাপানের বিপক্ষেই নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের সফল দল ক্রোয়েশিয়ার ধার আগের মতোই আছে। ধারাবাহিক ভালো ফুটবলের পসরা বসিয়ে আবারও কোয়ার্টার ফাইনাল খেলতে চাচ্ছে তারা। শুধু শেষ আট কেন, ক্রোয়াটরা এবারও চায় শিরোপার লড়াইয়ে নামতে। এই চাওয়ার পথে আজ তাদের বাধা জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যতই জাপানিজরা তাদের চেয়ে পিছিয়ে থাকুক শক্তি বা ঐতিহ্যে, নিজেদের দিনে যেকোনো দলকে তারা যে হারাতে পারে, সেটির উত্তর জার্মানদের কাছেই শুনতে পারেন। সব মিলিয়ে জাপানকে নিয়ে সতর্ক ক্রোয়েশিয়া। ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ বললেন, ‘গ্রুপ পর্ব শেষে স্পেনকেই বেশি কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে, কিন্তু জাপান এত সহজ প্রতিপক্ষ নয়।’
ক্রোয়াটদের জন্য মুখিয়ে আছে জাপানিজরাও। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তাদের নিয়ে যেতে পারে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে। নিজেদের ফুটবল ইতিহাস রাঙানোর এমন সুযোগ সব সময় আসে না। ইতিহাস সৃষ্টির চেয়ে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতেই আগ্রহী জাপানের কোচ হাজিমে মরিয়াসুর।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫