বছরের যেকোনো সময় ও মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তবে বছরের বিশেষ কিছু দিন ও মুহূর্ত রয়েছে, যা দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময়। এখানে হাদিসে উল্লিখিত কয়েকটি বিশেষ সময়ের কথা তুলে ধরা হলো—
এক. রমজানের প্রতি রাতে ও দিনে অনেক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং মুমিনের দোয়া কবুল হয়। মহানবী (সা.) বলেন, ‘মাহে রমজানের প্রতি রাতেই একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে পুণ্য অন্বেষণকারী, অগ্রসর হও। হে পাপাচারী, থামো, চোখ খোলো।’ তিনি আবার ঘোষণা করেন, ‘ক্ষমাপ্রার্থীকে ক্ষমা করা হবে। অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে। প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে।’ (আহমদ)
দুই. ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। মহানবী (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ন্যায়বিচারক বাদশাহর দোয়া এবং মজলুমের দোয়া।’ (ইবনে মাজাহ)
তিন. সারা বছর রাতের শেষ তৃতীয়াংশের দোয়া কবুল করা হয়। মহানবী (সা.) বলেছেন, ‘প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা সবচেয়ে কাছের আকাশে নেমে আসেন এবং বলেন, “কে আমাকে ডাকছ? আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ? আমি তাকে তা দেব। কে আছ আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী? আমি তোমাকে ক্ষমা করে দেব।”’ (মুসলিম)
চার. জুমার দিনের দোয়া কবুল হয়। মহানবী (সা.) বলেন, ‘জুমার দিনে ১২ ঘণ্টা রয়েছে। তাতে এমন একটি সময় রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই দেন। অতএব, তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো।’ (আবু দাউদ)
এ ছাড়া জমজমের পানি পান করার সময়ে এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কবুল হয়। (ইবনে মাজাহ ও তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫