
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশ লাইনসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলম গজারিয়া উপজেলার আনারপুর এলাকার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার আবদুল মোমেন। এ সময় সংবাদ সম্মেলনে দালাল-প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের কাছে অভিযোগ আসে, মোহাম্মদ আলম পুলিশ কনস্টেবল পদে নিয়োগের কথা বলে পাঁচজনের কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে আলমকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম চাকরির কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, আলম নামের ওই ব্যক্তি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিতেন। এ ঘটনায় গতকাল বিকেলে (গত সোমবার) মো. সিরাজ নামে এক ব্যক্তি গজারিয়া থানায় প্রতারণার মামলা করেন। পরে এ মামলায় আলমকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, ‘নতুন পদ্ধতিতে পুলিশের নিয়োগ প্রক্রিয়া একেবারেই একটি স্বচ্ছ প্রক্রিয়া। এখানে কোনো ধরনের দালালি কিংবা প্ররোচনায় চাকরি পাওয়ার বা চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ কোনো দালাল বা প্রতারকের ফাঁদে পা দেবেন না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫