দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে প্রত্যেক মানুষ নিশ্চিন্তে ধর্ম পালন করছে। রাস শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। বিনষ্টকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর কাহারোল উপজেলায় ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজিউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ডা. ডিসি রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, জেলা পরিষদ সদস্য মীরা মাহবুব, দেবোত্তর এস্টেটের সদস্য রতন সিং, বিমল দাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রনজিৎ কুমার সিংহ।
এদিকে রাস উৎসব ঘিরে জেলার কান্তজিউ মন্দির এলাকা সব ধর্মের মানুষের ভিড় জমেছে।
এ দিনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভগবানের কাছে দেশের মানুষের সুখ-শান্তি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রার্থনা করেন। রাত ১২টা ১ মিনিটে রাস তিথি ঘোরানো হবে। এ অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
উল্লেখ্য, দিনাজপুরে মহারাজের সময় অর্থাৎ ১৭৫২ সাল থেকে রাস উৎসব উদ্যাপন হয়ে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫