বসন্ত বাতাসে খানিকটা উষ্ণতা ভেসে আসছে। ফলে শীতের কাপড়গুলো আস্তেধীরে আলমারিতে তোলার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। যেহেতু এসব কাপড় আগামী শীতের আগে আর নামানোর প্রয়োজন হবে না, ফলে এগুলো তুলে রাখার আগে কিছু বিষয় মেনে চলা ভালো।
পরিষ্কার করে নিন
মাত্র দু-একবার পরা হয়েছে, এটা ভেবে না ধুয়ে সোয়েটার বা শীতের কাপড় তুলে রাখবেন না। এগুলো ধুয়ে না রাখলে মাসের পর মাস আলমারি বা বাক্সবন্দী থাকার ফলে গন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই উলের কাপড় শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে তুলে রাখুন।
প্লাস্টিকের ব্যাগে রাখুন
শীতের কাপড় প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। এমনভাবে ব্যাগের মুখ বন্ধ করুন, যাতে ভেতরে বাতাস না থাকে। এতে আলমারিতে শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে। পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতা ও ধুলোবালি ঢুকে কাপড় গন্ধ হবে না।
শুষ্ক ও ঠান্ডা জায়গায় রাখুন
অনেকে লাগেজে করে শীতের কাপড় বাড়ির সিলিং স্টোরে রেখে দেন। অনেকে খাটের নিচে বাক্সে রাখেন। এতে স্যাঁতসেঁতে পরিবেশে কাপড়গুলো নষ্ট হয়। দ্রুত ফাঙ্গাস পড়ে যায়। আলমারি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখবেন শীতের পোশাক। তবে সেগুলো ঝুলিয়ে রাখবেন না। কারণ, দীর্ঘদিনের জন্য ঝুলিয়ে রাখলে পোশাকের আকার ও কাপড় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পোশাকের ভাঁজে ন্যাপথলিন রেখে দিতে পারেন। বছরে
দু-একবার বের করে রোদে দিলে কাপড় ভালো থাকবে।
সূত্র: উল মার্ক ও অন্যান্য

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫