Ajker Patrika

বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে কনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১: ৩৯
বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে কনা

বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে গান গাইবেন দিলশাদ নাহার কনা। জাতীয় সংসদ ভবনের সামনে এশিয়াটিক ইভেন্ট আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে আরও অনেক সংগীতশিল্পী গাইবেন বলে জানিয়েছেন কনা। তিনি বলেন, ‘জন্মের পর থেকে যেসব গান শুনে বড় হয়েছি, বেড়ে উঠেছি, সেসব গানই গাইব আমরা। গানগুলোর নতুন সংগীতায়োজন করছেন আমাদের সবার প্রিয় বাপ্পা মজুমদার। এরই মধ্যে আমরা রিহার্সালেও অংশ নিয়েছি। অনুষ্ঠানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আমরা। আশা করছি একটি চমৎকার অনুষ্ঠান হবে।’

‘রক্ত দিয়ে কিনেছি বাংলা’, ‘বাংলায় গান গাই’, ‘চল চল চল’—শ্রোতাপ্রিয় এমন ২৬টি দেশাত্মবোধক গান নতুন করে সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। আগামী ১৬ ডিসেম্বর সংসদ ভবনের সামনে এক ঘণ্টার বিশেষ একটি লাইভ পারফরম্যান্স হবে, সেখানে দেশের নবীন-প্রবীণ ১০০ কণ্ঠশিল্পী গাইবেন গানগুলোর অংশবিশেষ। দুই সপ্তাহ ধরে চলছে রেকর্ডিং।

এদিকে, ২৫ নভেম্বর রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করবেন কনা ও ইমরান। স্টেজ শোর মৌসুম শুরু হওয়ার পর কনা আবারও পুরোনো ছন্দে মঞ্চে ফেরার চেষ্টা করছেন।

স্টেজ শোর পাশাপাশি তিনি মৌলিক গান, ছবির গান ও জিঙ্গেলেও কণ্ঠ দিচ্ছেন। এসব নিয়ে তাঁর নিয়মিত ব্যস্ততা তো রয়েছেই। কিছুদিন আগে কনা ও ইমরানের কণ্ঠে প্রকাশিত হয়েছে রবীন্দ্রসংগীত ‘আমারও পরান যাহা চায়’।

সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে কনার গাওয়া ‘ফিরে যেতে চাই আমি’ গানের ভিডিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত