এক মলাটে বন্দী হলো বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাস। ১৮০টি ব্যান্ডের বৃত্তান্ত নিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বই প্রকাশিত হয়েছে। ‘বাংলার রক মেটাল’ নামের বইটিতে জায়গা পেয়েছে গত শতকের ষাটের দশক থেকে এখন পর্যন্ত দেশের ব্যান্ডগুলোর পথচলার ইতিহাস। বইটি লিখেছেন মিলু আমান ও হক ফারুক। প্রকাশ করেছে আজব প্রকাশ। ৪৬৪ পৃষ্ঠার এই বইটির মূল্য ১ হাজার টাকা।
লেখক মিলু আমান বলেন, ‘এই বই প্রকাশের মধ্য দিয়ে আমাদের গর্বের ব্যান্ড সংগীতের ইতিহাস লিখিত রূপ পেয়েছে। এটি আমাদের ব্যান্ড সংগীতের পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া হিসেবে কাজ করবে।’ বইটির আরেক লেখক হক ফারুক বলেন, ‘গত বিশ বছরের সাধনায় লেখা এই বই আমাদের ব্যান্ড সংগীত নিয়ে নানা তথ্যের বিভ্রান্তি দূর করবে।’
তিনটি ভাগে সাজানো হয়েছে বইটি। প্রথমাংশে ষাটের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডসংগীতের পটভূমি, ইতিহাস, পথচলা ও নানা পরিবর্তন তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে ১৮০টি ব্যান্ডের পরিচয় ও পূর্ণাঙ্গ ইতিবৃত্ত। দেশের সব প্রখ্যাত ব্যান্ডের পাশাপাশি কিছু সম্ভাবনাময় নতুন ব্যান্ডের পরিচিতিও এই বইয়ে রাখা হয়েছে। তৃতীয় অংশে রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সংক্ষিপ্ত ইতিহাস।
‘বাংলার রক মেটাল’ বইয়ের প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু ও নামলিপি করেছেন মোস্তাফিজ কারিগর।
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫