মুক্তি পেয়েছে দুলকার সালমানের নতুন সিনেমা ‘সীতা রমন’। গত শুক্রবার মুক্তি পাওয়া তেলুগু সিনেমাটি ভালো ব্যবসাও করছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর রিভিউতে মিলছে দুলকারের অভিনয়ের প্রশংসা।
‘উস্তাদ হোটেল’, ‘ব্যাঙ্গালোর ডেজ’, ‘হান্ড্রেড ডেজ অব লাভ’, ‘কামাটিপাডাম’, ‘কমরেড ইন আমেরিকা’, ‘মহন্তি’, ‘সোলো’—একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে আসন গেড়ে বসেছেন। বেশির ভাগ সিনেমাতেই রোমান্টিক চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে। তবে সীতা রমন মুক্তির পর জানিয়েছেন, আপাতত আর রোমান্টিক সিনেমায় অভিনয় করবেন না। নিজেকে নির্দিষ্ট কোনো ঘরানায় বন্দী রাখতে চাচ্ছেন না তিনি। দুলকার বলেন, ‘প্রথম দিকে পরিচালকেরা আমাকে শহুরে চরিত্রে বেশি ভাবতেন। এরপর আমি রোমান্টিক ক্যাটাগরিতে বন্দী হলাম। সদ্য মুক্তি পাওয়া সিনেমাটিও রোমান্সে ভরপুর। রোমান্টিক চরিত্র করতে করতে আমি যেন হাঁপিয়ে উঠেছি।’
তাহলে কোন ধরনের চরিত্র পছন্দ তাঁর? দুলকার বলেন, ‘চরিত্রে একাধিক শেড না থাকলে মজা নেই। সেটা নেগেটিভও হতে পারে।’ দুলকারের মুক্তি প্রতীক্ষিত ‘কিং অব কথা’ ও ‘চুপ’ অ্যাকশন সিনেমা। তালিকায় আছে আরেকটি নাম ঠিক না হওয়া কমেডি সিনেমা। ওয়েব সিরিজেও পাওয়া যাবে তাঁকে। বর্তমানে শুটিং চলছে হিন্দি ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’-এর। নাম শুনেই বোঝা যায়, অ্যাকশন থ্রিলার।
বাংলাদেশের সঙ্গে দুলকার সালমানের পরিচিতি বহু আগে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়ই একাধিক বাঙালির সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। একসঙ্গে ক্রিকেট দলও গঠন করেছিলেন। সিনেমায় এসে পেয়েছেন বাংলাদেশের একনিষ্ঠ ভক্তশ্রেণি। বিষাদগ্রস্ত বাংলাদেশি এক তরুণ একবার তাঁর সিনেমা দেখে ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবনে। ভালোবেসে ওই ভক্ত নিজের সন্তানের নাম রাখেন প্রিয় নায়ক দুলকার সালমানের নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর পৌঁছে যায় সালমানের কাছে। কৃতজ্ঞচিত্তে তিনি শুধু সেই ভক্ত নয়, বাংলাদেশি সব ভক্তকে জানিয়েছিলেন ভালোবাসার উষ্ণ বার্তা। বাংলাদেশি ভক্তদের সঙ্গে এই সম্পর্ক দিনে দিনে বেড়েছে। তাই তো দুলকারের নতুন কাজ নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যেও উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো।
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫