২০০৫ থেকে ২০২২—দেখতে দেখতে পেরিয়ে গেল ১৭ বছর। জি বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’ পা রাখছে পাঁচ হাজার পর্বে। কোনো নন-ফিকশন অনুষ্ঠান এত দিন ধরে চলার উদাহরণ সচরাচর পাওয়া যায় না। টিআরপির প্রভাবে যখন কয়েক মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল, সেখানে এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখা বিস্ময়কর ঘটনাই বটে!
নিত্যনতুন পদ থেকে শুরু করে চেনা পদের অচেনা রেসিপি নিয়ে প্রতিদিন জি বাংলায় হাজির হয় ‘রান্নাঘর’। এই শো শুধু নতুন রান্না শেখায় না, নারীদের প্রতিভা প্রদর্শন করার ও নিজেদের কথা শেয়ার করারও প্ল্যাটফর্ম এটি। ‘রান্নাঘর’ অনুষ্ঠান সঞ্চালনা করে জনপ্রিয়তা পেয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। যদিও মাতৃত্বজনিত কারণে দুটি সিজনে দেখা যায়নি তাঁকে। তখন এই শো সামলেছিলেন অপরাজিতা আঢ্য।
সুদীপা বলেন, ‘আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে পাঁচ হাজার পর্ব পার করে ফেলেছি! আমাদের এডিটর একদিন ফোন করে মনে করিয়ে দিয়েছিলেন, আমরা একেবারে পাঁচ হাজার পর্বের দোরগোড়ায়। এরপর তড়িঘড়ি সমস্ত আয়োজন করে বিশেষ পর্বের শুটিং করেছি।’
পাঁচ হাজার পর্ব তো কম কথা নয়! এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ বছরের পরিশ্রম। তাই উদ্যাপনও হলো জাঁকজমকভাবে। পাঁচতলা কেক কেটে, ইলিশ, চিংড়ির রকমারি রান্নায় চলল সেলিব্রেশন।
তবে সুদীপা একা নন, পাঁচ হাজারতম পর্বের সেলিব্রেশনে মাতলেন জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রেরা। বিশেষ পর্বে যোগ দিয়েছেন সোনালী চৌধুরী, শিঞ্জিনী চক্রবর্তী, শ্রীতমা মিত্র, শ্রীপর্ণা রায়ের মতো টিভি অভিনেত্রীরা। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে এবং আগামীকাল বিকেল ৫টা ৩০ মিনিটে জি বাংলায় দেখা যাবে ‘রান্নাঘর’-এর বিশেষ দুটি পর্ব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫