
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে মডেল থানার উপপরিদর্শক মহরম আলী বাদী হয়ে এই মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি করা হয়েছে ৪৩০ জনকে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে ইউনিয়নের কয়েক গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো। এসব গ্রামের নারী ও শিশুরা আতঙ্কে রয়েছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর ছেলে মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মিরন আহমদ (২৮), ফুলবাড়ী টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের ছেলে কামরান আহমদ (২৫) ও একই গ্রামের মৃত মস্তর আলীর ছেলে আব্দুর রহিম (৩৮)।
গত রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গণনা শেষে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের ফলাফল নিয়ে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকেরা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম। তিনি সাইকেল ও রিকশা মেকানিক ছিলেন। সংঘর্ষ থামাতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানান ওসি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫