
আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট-পর্ব। গত বছর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, ছিল দেখার মতো উচ্ছ্বাস। এবারও সিলেটে থাকবে উন্মাদনা, থাকবে উচ্ছ্বাস। প্রতিবারের মতো এবারও শুরুতেই টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে।
গত বুধ ও বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা দর্শকেরা। সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন শুক্রবার ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকেরা। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরুর আধঘণ্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে বলে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়ানো থাকা ক্রিকেট দর্শকেরা।
টিকিট কিনতে আসা সাধারণ দর্শকেরা জানান, ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ্ব নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। এ সময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কালোবাজারির মূল হোতারা। ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে সেটা দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন। ক্রেতাদের অভিযোগ, টিকিট বুথের দায়িত্বে যাঁরা আছেন, তারাও কালোবাজারে জড়িত। টিকিট কিনতে আসা দক্ষিণ সুরমার আবুল ফয়েজ বলেন, ‘আমরা সকালে এসেছি টিকিট কিনতে। তবে আধা ঘণ্টা পর কাউন্টার থেকে জানানো হয়েছে ২০০ টাকার টিকিট নেই। এত টিকিট গেল কোথায়?’
টিকিট বিক্রির অনিয়মের বিষয়ে জানতে চাইলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট বিক্রি করছে থার্ড পার্টি (তৃতীয় পক্ষ)। এখানে কীভাবে বিক্রি করছে তারা আমরা জানি না। বিসিবির ঢাকার লোকজন ভালো বলতে পারবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫