ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত বিঘা জমির পেঁয়াজের চারা মরে মাটিতে মিশে গেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, নিম্নমানের ভারতীয় পেঁয়াজের বীজ কিনে তাঁরা মহা বিপাকে পড়েছেন। তবে কৃষি অফিস বলছে, আবহাওয়া অনুকূল না থাকায় এমনটি হয়েছে।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, পেঁয়াজের চারা মরে মাটির সঙ্গে মিশে আছে। কোনো কোনো খেতের পেঁয়াজের চারায় শিকড় জন্মায়নি। ফলে অল্প দিনেই পেঁয়াজের চারা সোজা হতে না পেরে লাল হয়ে মরে যাচ্ছে। কৃষকেরা জানান, লাল তীর কিং মনে করে ভারতীয় চারা লাগিয়ে ক্ষতির মুখে তাঁরা।
উপজেলার খাসবকদিয়া গ্রামের রাব্বু শেখ, বকুল মণ্ডল, আয়নাল মণ্ডল, বিপুল মণ্ডল আইয়ুব আলী, মুকুল মণ্ডল ধাওড়া সাদ শেখ, তরু বিশ্বাস, ইবাদত বিশ্বাস; বিজুলিয়া গ্রামের আরিফ, শরিফুল; পাইকপাড়ার রাজ্জাক, হারুন; সিদ্দি গ্রামের মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, আলিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের কয়েক শ কৃষকের পেঁয়াজের চারা মরে গেছে।
খাসবকদিয়া গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, ‘৬০ শতক জমিতে লাল তীর কিং মনে করে প্রতি কেজি পাঁচ হাজার টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজবীজ বপন করি। চারা একটু বড় হলে সেগুলো মাঠে লাগানোর কিছুদিনের মাথায় লাল হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এখন শুনছি, এগুলো লাল তীর কিংয়ের বীজ না, এগুলো ভারতীয় বীজ। চিন্তায় এখন ঘুম হচ্ছে না।’
মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রামের শরিফুল ইসলাম বলেন, ‘ঋণ করে কয়েক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। সব পেঁয়াজের চারা মরে যাচ্ছে। ইতিমধ্যে অনেক টাকা খরচ করে ফেলেছি। ভেবেছিলাম পেঁয়াজ বিক্রি করে ঋণ পরিশোধ করব। এখন সংসার চালানো কঠিন হয়ে গেল।’
পেঁয়াজের বীজ বিক্রেতা উপজেলার ধাওড়া গ্রামের জিলানী বলেন, ‘পেঁয়াজের দানা কিনে আমরা বিক্রি করি। এবার কী কারণে এমন হলো, তা বলতে পারব না। এমন তো হওয়ার কথা না।’ জানা গেছে, ক্ষতিগ্রস্ত চাষিদের ভয়ে পেঁয়াজের বীজ বিক্রেতারা পলাতক রয়েছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসউজ্জামান বলেন, দেশে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেঁয়াজ চাষের জন্য অনুকূল। তবে এবার শীতে ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল। অনেক সময় জিপসাম সারের ঘাটতি, সেচ কমবেশি, অতিরিক্ত শীত ও কিছু কিছু নিম্নমানের বীজের কারণে এমনটি হতে পারে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫