দুই বছর আগে মৈনাক ভৌমিকের ‘চিনি’ সিনেমায় অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য। সিনেমাটিতে উঠে এসেছিল মা-মেয়ের সম্পর্কের গল্প। পঞ্চাশোর্ধ্ব মায়ের চরিত্রটি হঠাৎ করেই কিশোরীর মতো আচরণ করতে শুরু করে। আগামীকাল স্টার জলসায় অপরাজিতা আঢ্যর নতুন যে সিরিয়াল আসছে, তার গল্পও অনেকটা চিনি সিনেমার মতো। ‘জল থই থই ভালোবাসা’ নামের এ সিরিয়ালে এক প্রাণবন্ত মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে।
সিরিয়ালে তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু। কোজাগরীর বয়স কম হয়নি, কিন্তু স্বভাবে এখনো যেন কিশোরী। তার একটাই উদ্দেশ্য, যতক্ষণ নিশ্বাস আছে ততক্ষণ আনন্দ করে বাঁচা। আর নিজের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করা। বয়সের তোয়াক্কা না করে কীভাবে প্রাণবন্ত থাকা যায়, সেটাই সব সময় খুঁজতে থাকে কোজাগরী। নাচ, গান, সাঁতার—সবকিছুতে তার সমান উৎসাহ। আগ্রহ আছে সেলফি তোলা বা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করার বিষয়েও।
‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে, সাঁতার শিখতে মেয়ের সঙ্গে সুইমিংপুলে গিয়ে পা ভেঙে যায় কোজাগরীর। স্বামী টিপ্পনী কাটে, ‘বুড়ি খুকি’। শুনে কোজাগরীর মাথায় আগুন ধরে যায়। ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে অভিনয় করছেন আনুশা বিশ্বনাথন। স্বামীর চরিত্রে আছেন চন্দন সেন, আর ছেলের চরিত্রে অর্ণব ব্যানার্জি।
সিরিয়াল
জল থই থই ভালোবাসা
অভিনয়: অপরাজিত আঢ্য, চন্দন সেন, আনুশা, অর্ণব
চ্যানেল: স্টার জলসা
প্রচার: প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫