‘দেবদাস’ সিনেমা দেখার পর দিদারের জীবনে পরিবর্তন আসে। সে নিজেকে দেবদাস ভাবতে শুরু করে, এমনকি অ্যাফিডেভিট করে নিজের নাম পাল্টে দেবদাস রাখে। এরপর সে দেবদাসের মতো বেশভূষা ধারণ করে গ্রামের প্রতিটি বাড়িতে পারুকে খুঁজে বেড়ায়। এক বাড়িতে সে পারু নামের একটি মেয়ের দেখা পেয়ে তাকেই পারু ভেবে নেয়। মেয়েটি বিবাহিত। তার স্বামীকে সে চুনিলাল ভেবে জড়িয়ে ধরে। প্রথমে পারু ও চুনিলাল ব্যাপারটা স্বাভাবিকভাবে না নিলেও আস্তে আস্তে মেয়েটির স্বামী চুনিলালের ভূমিকায় অভিনয় করা শুরু করে। দিদাররূপী দেবদাস কোমল পানীয় ছেড়ে মদ খাওয়া শুরু করে। চুনিলাল থিয়েটারের মেয়ে এনে চন্দ্রমুখী সাজিয়ে দেবদাসের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলে। তবু মন গলে না দেবদাসের। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবিরাম দেবদাস’।
ঈদ উপলক্ষে অবিরাম দেবদাস নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন আল মামুন। নাটকটিতে দিদাররূপী দেবদাস চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম। পারু ও চুনিলাল চরিত্রে দেখা যাবে জাকিয়া বারী মম ও আহসান হাবিব নাসিমকে। আরও আছেন হিল্লোল সরকার, সাইফুল আলম শামীম প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে নাটকটি।
অবিরাম দেবদাস ছাড়া এবার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে আরও দুটি একক নাটক। ঈদের দিন ‘মধুযাত্রা’ ও ঈদের তৃতীয় দিন দেখা যাবে ‘প্রায়শ্চিত্ত’। নাটক দুটি প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। নূরুদ্দিন জাহাঙ্গীরের গল্পে প্রায়শ্চিত্ত নাটকটি রচনা করেছেন সুজাত শিমুল, প্রযোজনায় মনিরুল হাসান। অভিনয়ে মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, নাদিয়া আহমেদ প্রমুখ। মধুযাত্রা রচনা করেছেন নূরুদ্দিন জাহাঙ্গীর; প্রযোজনায় এল রুমা আকতার; অভিনয়ে মনোজ প্রামাণিক, মোহাম্মদ বারী প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫