‘ফেম গেম’ সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছিলেন মাধুরী দীক্ষিত। প্রথম সিরিজেই দর্শকদের মন জয় করে নেন বলিউডের এই ‘ডান্স ডিভা’। এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘মজা মা’। এ সিনেমায় মাধুরী একজন গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন। তবে শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ নন তিনি, সঙ্গে নাচও ভীষণ ভালোবাসেন। তবে ছেলের পাকা হওয়া বিয়ে ভেস্তে যেতে বসে মায়ের একটি ভিডিওর জন্য। এ সিনেমার মোড় ঘুরে যায় তখন, যখন মায়ের অন্ধকার অতীতের ছায়া ছেলের বর্তমান জীবনে এসে পড়ে। এরপর কোন দিকে গড়াবে কাহিনি, সেই গল্পই বলবে সিনেমাটি। ‘মজা মা’ সিনেমায় সাংসারিক টানাপোড়েন, মা-ছেলের সম্পর্ক, মধ্যবিত্তের মূল্যবোধ, হাসি, আবেগ, নাটকীয়তা—সবকিছু উপস্থিত।
গল্পটি সংবেদনশীল হলেও এর মধ্যে মজার মুহূর্তও লুকিয়ে আছে। মাধুরী-ভক্তদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হলো, যে নাচের জন্য তাঁরা এই অভিনেত্রীর প্রেমে পড়েন বারবার, সেই ম্যাজিক আরও একবার পর্দায় তৈরি করতে চলেছেন ধক ধক গার্ল। ইতিমধ্য়ে সিনেমার কয়েকটি গান সামনে এসেছে। আর সেখানেই আভাস মিলেছে, নৃত্যের একটি দারুণ ভূমিকা রয়েছে এ সিনেমায়।
মাধুরী বলেন, ‘আজ পর্যন্ত আমি গরবা নাচিনি। ডান্ডিয়া করেছি। এই সিনেমায় প্রথম গরবা করলাম। এ জন্য আমাকে রীতিমতো তালিম নিতে হয়েছে। এটা দারুণ উপভোগ করেছি,’—গত বৃহস্পতিবার মজা মার ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন মাধুরী।
সিনেমায় মাধুরীর ছেলের চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিককে। স্বামীর ভূমিকায় থাকবেন গজরাজ রাও। এ ছাড়া বরখা সিং, সৃষ্টি শ্রীবাস্তব, রাজিত কাপুরসহ অনেক চেনা মুখ রয়েছেন এতে। আমাজন প্রাইমে আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে মজা মা। সিনেমাটি পরিচালনায় আনন্দ তিওয়ারি এবং প্রযোজনা করেছেন অমৃতপাল সিং বিন্দ্রা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫