Ajker Patrika

গ্রাউন্ড বিফে পাস্তা

কানিজ নাজনীন বীথি
আপডেট : ১০ মার্চ ২০২২, ০৯: ৩২
গ্রাউন্ড বিফে পাস্তা

উপকরণ

পাস্তা ১ প্যাকেট, বিফ কিমা ১ পাউন্ড, আলফ্রেডো সস ১ জার, ধনেগুঁড়া ১ চা-চামচ, রসুন ও জিরার গুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া পছন্দমতো, সুইট অ্যান্ড সাওয়ার সস ৩ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, ২টি মাঝারি পেঁয়াজ বড় করে কাটা।

প্রণালি

পাস্তা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটা প্যানে সামান্য একটু তেলে পেঁয়াজ সঁতে করে তাতে সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে কষিয়ে বিফ কিমা রান্না করে নিন। এই রান্না করা কিমাতেই সেদ্ধ করে রাখা পাস্তা ছেড়ে দিয়ে তাতে আলফ্রেডো ও সুইট অ্যান্ড সাওয়ার সস এবং ধনেপাতা দিয়ে সামান্য জ্বালে সব মিশিয়ে নিন। যদি একটু ঝাল ঝাল করতে চান তাহলে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন বা ১ চা-চামচ চিলি ফ্লেক দিতে পারেন।

সব মেশানো হয়ে গেলেই নামিয়ে ডিশে ঢেলে গরম-গরম পরিবেশন করুন। পরিবেশনের সময় ওপরে একটু পারমাজেন চিজ ছিটিয়ে দিতে পারেন।

লেখা ও ছবি: কানিজ নাজনীন বীথি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বছিলা গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ ছিল টিটনের’

অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী

রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর: তৃতীয় টার্মিনাল চালুর সময় আরও পেছাল

একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের, সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত