অক্ষয় কুমার কোনো সিনেমায় থাকলে সেটি চোখ বন্ধ করে ১০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলত একসময়। বলিউডে সে দিন আর নেই। নায়কের শেষ কয়েকটি সিনেমার দিকে তাকানো যাক। ২০২২ সালে অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ফ্লপ। প্রত্যাশিত ফল করতে পারেনি ‘রামসেতু’, উল্টো অক্ষয় সমালোচিত হয়েছেন এ ধরনের প্রোপাগান্ডা সিনেমায় অভিনয়ের কারণে।
২০২৩ সালে এ পর্যন্ত অক্ষয়ের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘সেলফি’ মুখ থুবড়ে পড়েছে। ‘ও মাই গড টু’ দিয়ে যদিও তিনি ঘুরে দাঁড়িয়েছেন, তবে এ সিনেমায় অক্ষয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। অক্ষয়ের উপস্থিতি ছিল কম। সর্বশেষ ৬ অক্টোবর মুক্তি পেয়েছে ‘মিশন রানীগঞ্জ’। বক্স অফিসে এ সিনেমার অবস্থাও অতটা সন্তোষজনক নয়।
১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের এক কয়লাখনির গভীরে আটকে পড়েন ৬৫ জন শ্রমিক। ঘটনাস্থলে সেদিন ত্রাতা হয়ে হাজির হন যশবন্ত সিং গিল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে খনি থেকে উদ্ধার করেন। সেই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান নিয়ে তৈরি হয়েছে ‘মিশন রানীগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। যশবন্ত সিং গিল হয়ে পর্দায় আছেন অক্ষয়। তাঁর স্ত্রীর চরিত্রে পরিণীতি চোপড়া। মুক্তির আগে সিনেমার ট্রেলার নিয়ে ভালোই আলোচনা হয়েছিল। তবে টিকিট প্রি-বুকিংয়ে তেমন চাহিদা দেখা যায়নি। ফলে প্রথম দিনে মাত্র ২.৭৫ কোটি রুপির ব্যবসা করতে পেরেছে মিশন রানীগঞ্জ। দ্বিতীয় দিনে ব্যবসা আরেকটু বেড়েছে—৪.৫০ কোটি রুপি। দু্ই দিনে মোট আয় ৭.২৫ কোটি। অক্ষয়ের মতো বড় তারকার সিনেমা হিসেবে এ সংখ্যা খুবই কম।
গত পাঁচ বছরে বলিউডে এমন চর্চা কম হয়নি যে খান সাম্রাজ্যের পতন আসন্ন। অর্থাৎ শাহরুখ-সালমান-আমির—তিন খানের সময় শেষ হয়ে আসছে। তাঁদের জায়গা কেড়ে নেবেন অক্ষয় কুমার আর অজয় দেবগন—এমনটাও দাবি ছিল অনেকের। কিন্তু ২০২৩ সাল বুঝিয়ে দিল, অন্তত আগামী পাঁচ বছর বলিউড সাম্রাজ্য খানদের হাতেই থাকবে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের অনেকে বলছেন, চিত্রনাট্য নির্বাচনে ভুল করছেন অক্ষয়। তাঁর আরও ভেবেচিন্তে সিনেমা হাতে নেওয়া উচিত। আবার কবে ২০০ বা ৩০০ কোটির ক্লাবে ঢুকবে অক্ষয়ের সিনেমা, সে অপেক্ষায় তাঁর ভক্তরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫