জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার—১৯৬০ সালে ইংল্যান্ডের লিভারপুলে এ চারজন মিলে দ্য বিটলস নামে যে ব্যান্ড তৈরি করেন, পরবর্তী এক দশক ধরে তা রাজত্ব করে বিশ্বজুড়ে।
১৯৭০ সালে ভেঙে যায় ব্যান্ডটি। তবে তাতে বিটলসের জনপ্রিয়তা কমেনি এতটুকুও। আজও সর্বকালের সেরা রক ব্যান্ড হিসেবে স্বীকৃত দ্য বিটলস। ভেঙে যাওয়ার অর্ধশতাব্দীর বেশি সময় পর প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির সর্বশেষ গান।
বিবিসি জানিয়েছে, ‘নাউ অ্যান্ড দেন’ নামের এ গানটি জন লেনন লিখেছিলেন ১৯৭০ সালে। এত বছর পর বিটলসের দুই সদস্য পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার গানটির কাজ শেষ করে প্রকাশের উদ্যোগ নিয়েছেন। আগামী ২ নভেম্বর প্রকাশ পাবে বিটলসের শেষ গানটি। জন লেননের ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘নাউ অ্যান্ড দেন’ প্রকাশের আগের দিন বিটলসের ইউটিউব চ্যানেলে আসবে এ গান তৈরির পেছনের গল্প নিয়ে ১২ মিনিটের তথ্যচিত্র।
১৯৭০ সালে বিটলস ভেঙে যাওয়ার পর গানটি লেখেন জন লেনন। ‘নাউ অ্যান্ড দেন, আই মিস ইউ, নাউ অ্যান্ড দেন, আই ওয়ান্ট ইউ টু রিটার্ন টু মি’—এমন কথায় পুরোনো বন্ধু অথবা প্রেমিকাকে ফিরে পাওয়ার আকুতি ফুটিয়ে তুলেছেন লেনন। ১৯৮০ সালের ৮ ডিসেম্বর নিউইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।
এরপর গানটি রেকর্ড করা একটি ক্যাসেট পল ম্যাককার্টনিকে পাঠান লেননের স্ত্রী ইয়োকো। কিন্তু তাতে লেননের কণ্ঠ এতই অস্পষ্ট ছিল যে, বিভিন্ন সময়ে চেষ্টা করেও গানটি প্রকাশ করা সম্ভব হয়নি। অবশেষে গত বছর অত্যাধুনিক অডিও প্রযুক্তির সাহায্যে গানটির কাজ শেষ করেন পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫