মুক্তি পেয়েছে চলতি বছরে প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এই সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা প্রথম থেকেই দেখা গেছে। আর মুক্তি পেতেই সেটার আভাস ধরা পড়ল বক্স অফিসে। প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করল প্রভাস-দীপিকার সিনেমাটি।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে যেন ‘কল্কি’ঝড়। এদিন ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় প্রায় ১০০ কোটি রুপি এবং বিশ্বজুড়ে সিনেমাটির আয় প্রায় ২০০ কোটি রুপি।
বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির প্রথম দিনের আয় ৯৫ কোটি রুপি। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এর আয় ২৪ কোটি রুপি।
এদিকে সচনিল্কের রিপোর্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারতজুড়ে ১৯ লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। শুধু তেলুগু ভাষাতেই ১৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে সিনেমাটির আয় ৫০ কোটি রুপির বেশি।
অন্যদিকে বিশ্বজুড়ে সিনেমাটির আয় ১৮০ কোটি রুপি। ফলে প্রথম দিনের নিরিখে ‘কল্কি ২৮৯৮ এডি’ যে বেশ ভালোই ব্যবসা করেছে এবং সাড়া পেয়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এমনকি দর্শকদের থেকেও ভালোই প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি।
‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে মুখ্য ভূমিকায় দেখা গেছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান প্রমুখকে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৩ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৩ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে