
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশে আসার প্রেক্ষাপট বর্ণনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, ‘১৯৭২ সালের মধ্য জানুয়ারিতে সিদ্ধান্তের পর মাত্র চার মাসের মাথায় বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে আসতে সক্ষম হন। কাজটি খুব সহজ ছিল না এবং বঙ্গবন্ধু না হলে নজরুলকে ঢাকায় আনা সম্ভব হতো না।’
গতকাল সোমবার দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি। বঙ্গবন্ধুর উদ্যোগে নজরুলের বাংলাদেশে আগমনের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ড. সৌমিত্র শেখর বলেন, ১৯৭২ সালে কাজী নজরুল ইসলাম ছিলেন সম্পূর্ণ বাকহীন। তাঁর কোনো পাসপোর্ট ছিল না। তিনি ঢাকায় এসে কোথায় ও কীভাবে থাকবেন, সেটি তাঁর আত্মীয়-স্বজনদের কাছে স্পষ্ট ছিল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতি সিদ্ধার্থশঙ্কর রায় বঙ্গবন্ধুর আগ্রহের কথা শুনে সানন্দে সহযোগিতা ও অনুমোদনের হাত বাড়িয়ে দেন। আর সে কারণেই মাত্র দুদিনের মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কবিকে ঢাকায় আনা সম্ভব হয়।
নজরুলের দেশ প্রত্যাবর্তনের দিবসটির গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, ১৯৭২ সালের ২৪ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিমবঙ্গে বসবাসরত কবি কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। আগামীকাল তাঁর ৫০ বছর বা সুবর্ণজয়ন্তী। এরপর কবি আর বাংলাদেশ ছেড়ে যাননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।
নজরুল পদক ঘোষণা: সংবাদ সম্মেলনে উপাচার্য ড. সৌমিত্র শেখর নজরুল পদক-২০২২ ঘোষণা করেন। এবারে সাহিত্যে পদক পাচ্ছেন অধ্যাপক ড. প্রীতিকুমার মিত্র (মরণোত্তর) ও সংগীতে পেয়েছেন শিল্পী সুজিত মোস্তফা। আজ মঙ্গলবার অনুষ্ঠানের মধ্য তাঁদের হাতে পদক তুলে দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫