চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সমাধান এখনো হয়নি। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে নিপুণ ছিলেন আলোচনায়। কে থাকবেন এই পদে, সেই বিষয়টি এখন আদালতে বিচারাধীন। অনেক দিন শুটিং থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এবার শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। সিনেমার নাম ‘ভাগ্য’। ১৪ মে থেকে রাজধানীর আফতাবনগরে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’। ৩০ মে পর্যন্ত শুটিং চলবে মাহবুবুর রহমান পরিচালিত সিনেমাটির। নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান—কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’
‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ করেছিলেন তিনি। নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।
বিনোদন সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
এরপর নিপুণ মাত্র এক টাকা সম্মানীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘মনোলোক’ সিনেমায়। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫