বাণিজ্য মেলা সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে সবচেয়ে বড় বার্ষিক উৎসব এখন অমর একুশে বইমেলা। এই মেলার মধ্যেই প্রতিবছর আসে পয়লা ফাল্গুনের বসন্ত উৎসব আর ভালোবাসার দিন ভ্যালেনটাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। আগে এই দুই উৎসব হতো ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আলাদা দিনে। বাংলা একাডেমির হাতে পড়ে এখন উৎসব দুটি আসে মিলেঝিলে একই দিন, ১৪ ফেব্রুয়ারি। সেই দিনের সঙ্গে এবার আরও মিলেছে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা।
বইমেলা, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস আর সরস্বতীপূজা। ঢাকা শহরে এই সব কটির কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান। সেই দিনের বইমেলার যে চিত্র কল্পনায় আনা যায়, তার ষোলো আনাই ছিল মেলা প্রাঙ্গণ আর আশপাশের পথে পথে।
বইমেলায় বাংলা একাডেমির দিকের প্রবেশপথের পাশেই মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। সেখানে ছিল না তিল ধারণের ঠাঁই। সেখান থেকে প্রবেশপথের দিকে সেই ভিড় আরও বেশি। বেশির ভাগ নারীর পরনে বাসন্তী বা লাল শাড়ি, খোঁপায় গোঁজা ফুল। কারও মাথায় টায়রা।
গতকাল মেলায় আগতদের বড় অংশ ছিল যুগল। মেলায় ঢুকতে ঢুকতে কিছু তরুণ গাইছিলেন গান। ফাগুনের আনন্দ ছড়িয়ে পড়ে মেলা চত্বরে।
তবে ফাগুনের এই উত্তাপ ছড়ায়নি পাঠকের মনে। কারণ, এই তরুণদের সিংহভাগ ব্যস্ত ছিল ছবি তোলায়। ফাগুন সাজে কেউ বই নিয়ে দাঁড়িয়েছেন স্টলের সামনে। তাঁর সঙ্গী তুলে দিচ্ছেন ছবি। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে যাবে ঠিকই, কিন্তু বইটি পড়ে থাকে স্টলেই। এমন দৃশ্য মেলাজুড়ে সেই প্রথম থেকেই। তাই দর্শনার্থী এলেও বইয়ের কাটতি বাড়েনি প্রকাশকদের।
মেলার পাশেই জলাধারের পূর্ব পাশে পিঠা, কাবাব, বিরিয়ানির পসরা সাজানো। বইয়ের বিক্রি কম হলেও খাবারের দোকানগুলোতে ভিড় ছিল বেশ।
বেঙ্গল পাবলিকেশনসের বিক্রয় ও বিপণন নির্বাহী ইলিয়াস আহমেদ বলেন, ‘আজকে বিক্রি ভালো না। সবাই আসছে, ছবি তুলছে, তারপরে চলে যাচ্ছে। অন্যদের কী খবর, জানি না। এখানে একদম বিক্রি নেই।’
একই মত ঐতিহ্য প্রকাশনীর বিক্রয়কর্মী সাদাত হোসেন রাহেলের। তিনি বলেন, মেলায় অনেক দর্শনার্থী এসেছে; কিন্তু পাঠক আসেনি।
বাসন্তী শাড়ি পরা স্বর্ণালী সাহার সঙ্গে আকাশ সরকার মেলায় এসেছেন। জানালেন, দীর্ঘদিন পড়ার অভ্যাসটা ছুটে গেছে। আবার সেটি শুরু করতে চাচ্ছেন। তবে নতুন লেখকদের ওপর ভরসা পান না। পুরোনোতেই আস্থা তাঁদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫