
শহীদ বুদ্ধিজীবীরা শোষণমুক্ত ও গণমানুষের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনো লড়াই করতে হবে। এটাই আজকের দিনের শপথ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের নেত্রী ডা. মনীষা চক্রবর্তী।
গতকাল রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বাসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে গিয়ে আজকের পত্রিকাকে এমনটি জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্তী।
মনীষা চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের বুদ্ধিজীবী স্বপ্ন নিয়ে তাঁদের জীবন দিয়েছেন দেশের জন্য। সে বাংলাদেশ আমরা সেরকমভাবে পাইনি। আমরা মনে করি, একটা দিবস পালনের মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না। তাঁরা যে স্বপ্ন দেখিয়েছিলেন সেটা বাস্তবায়ন করতে হবে।’
এ সময় চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ বলেন, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ভাবগাম্ভীর্য নেই। মাইকের আওয়াজ চিৎকার-চেঁচামেচি, ছবি তোলা এসবের মধ্যে দিয়ে ভাবগাম্ভীর্য প্রকাশ পায় না। শ্রদ্ধা প্রকাশ করার বিষয়টা তো একটু অন্য রকম থাকা দরকার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫