
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত ও তাঁর ৪ বছরের শিশুসন্তান আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম তাহমিনা বেগম (৩৮)। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার জয়পুর গ্রামের আওয়াল হোসেনের মেয়ে। তাহমিনা টঙ্গী পূর্ব বর্ণমালা এলাকার বাড়া বাসায় থাকতেন।
জানা যায়, গতকাল সকালে বাজারে কেনাকাটা শেষে শিশুপুত্রকে নিয়ে সকাল পৌনে ৯টার দিকে বনমালার বাসায় ফিরছিলেন মা। শিশুপুত্রকে নিয়ে বনমালা রেলগেটের কিছু দক্ষিণে রেলপথ অতিক্রম করছিলেন তাহমিনা। এ সময় ঢাকাগামী দ্রুতগতির টাঙ্গাইল কমিউটার ট্রেনটি কাছে এসে পড়লে তাহমিনা তার শিশুপুত্রকে ধাক্কা দিয়ে রেলপথের দূরে সরিয়ে দিয়ে নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। এ সময় শিশুসন্তান আরমান আহত হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়। পরে আরমানকে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী রেলওয়ের ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫