‘ব্যবসার পরিস্থিতি’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান র্যাপার আলী হাসান। সর্বশেষ কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। তবে মা লো মা গান প্রকাশের পর গান থেকে উপার্জনকে হারাম বলে খবরের শিরোনাম হন আলী হাসান। জানিয়েছিলেন শিগগির গানকে বিদায় জানাবেন তিনি। এমন বক্তব্যের পর সমালোচনার মুখে পড়েন আলী হাসান। সমালোচনার মাঝেই এবার ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ পেয়েছে তাঁর। ‘নানা-নাতি’ শিরোনামের গানটিতে আলী হাসানের সঙ্গে গেয়েছেন গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল।
মারজুকের সঙ্গে গাওয়ার পাশাপাশি এটি লিখেছেন আলী হাসান। মিউজিক করেছেন সচি শামস। ভিডিও বানিয়েছেন জাকারিয়া হাসান মুন্না। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির ভিডিওতে নানার বেশে মডেল হয়েছেন মারজুক রাসেল ও নাতির বেশে আলী হাসান।
নানা ও নাতির আবহমান বাংলার দুটি চরিত্রের কথোপকথনে উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট। যেখানে নানা তুলে ধরেছেন তাঁদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প। আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র।
আরবিটি এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ পেয়েছে নানা-নাতি। প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে গানটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫