ঢাকাই শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত ও সমালোচিত নাম জায়েদ খান। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত। কখনো ঘড়ি, টি-শার্ট, ব্লেজারের দাম ও ব্র্যান্ড জানিয়ে, কখনো আবার স্টেজে ডিগবাজি দিয়ে ভাইরাল এই অভিনেতা। ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকলেও জায়েদ জানিয়েছিলেন এখন থেকে কাজে মনোযোগ দিতে চান তিনি। সেই কথামতো আগামী রোজার ঈদে ‘সোনার চর’ সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন জায়েদ। গতকাল সোনার চর সিনেমার পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। সে অনুষ্ঠানেই নির্মাতা জানান, আগামী রোজার ঈদে মুক্তি পাবে সোনার চর।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে সোনার চর। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে জায়েদ খানকে দেখা যাবে বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। জায়েদ খান বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা হচ্ছে সোনার চর। চরিত্রের প্রয়োজনে চুল কাটিনি প্রায় দুই বছর। শীতের সময় সাঁতার কেটে নদী পার হয়েছি। “অন্তর জ্বালা”র পর নতুন জায়েদকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি, গড়েছি। কতটুকু করতে পেরেছি সেটা বলবে দর্শক।’
এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার।
এদিকে সিনেমার পাশাপাশি আবার বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন জায়েদ খান। ক্যারিয়ারের শুরুটা বিজ্ঞাপনের মডেল হিসেবে হলেও সিনেমায় আসার পর আর বিজ্ঞাপন করা হয়নি তাঁর। বিরতি কাটিয়ে চলতি মাসের শুরুতে দীর্ঘদিন পর প্রচারে এসেছিল এই অভিনেতার নতুন ওভিসি। এবার নতুন আরও এক বিজ্ঞাপনে মডেল হলেন জায়েদ খান। অনন্য মামুনের পরিচালনায় এই বিজ্ঞাপনচিত্রে জায়েদের সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা জলি।
নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খান জলিকে নিয়ে ছুটলেন বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন সমদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠলেন আন্তর্জাতিক মানের এক হোটেলে। এমনই চিত্রনাট্যে একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনের শুটিং হলো ২২ ফেব্রুয়ারি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। টানা তিন দিন এই বিজ্ঞাপনের শুটিং করেছেন জায়েদ-জলি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫