ভাড়া বাড়িতে চলছে বাগেরহাট সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। প্রতিষ্ঠার ১১২ বছরেও নিজস্ব ক্যাম্পাস ও ভবন হয়নি জেলার একমাত্র সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের। এতে শিক্ষার্থীদের বাস্তবিক প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিক্ষক সংকটসহ নানা সমস্যা রয়েছে প্রতিষ্ঠানটিতে।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ১৯১১ সালে বয়ন বিদ্যালয় নামে বাগেরহাটে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালনায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নামে শিক্ষা কার্যক্রম শুরু হয়। শহরের দশানী এলাকায় একটি ভাড়া বাড়িতে কয়েকটি কক্ষে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে। নবম ও দশম শ্রেণিতে চারটি ট্রেডে (বিষয়) ১৬০ জন শিক্ষার্থীর পড়ার সুযোগ রয়েছে। ট্রেড চারটি হলো পোশাক তৈরিকরণ পদ্ধতি (অ্যাপারেলস ম্যানুফ্যাকচারিং), পোশাকে রং করার পদ্ধতি (ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং), শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন কাপড় বুনন (উইভিং) ও সোয়েটার-টিশার্ট তৈরি (নিটিং)।
জানা গেছে, অনুমোদিত ১৬০টি আসনের বিপরীতে নবম শ্রেণিতে মাত্র ৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে ২০২৩ সালে। দশম শ্রেণির শিক্ষার্থী সংখ্যাও প্রায় একই রকম। আসন অনুযায়ী প্রতিবছর ১৬০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও, ২০২৩ সালে মাত্র ৩৮ শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ নেয়। প্রতিবছরই প্রায় অর্ধেক আসন খালি থাকে প্রতিষ্ঠানটিতে। এ ছাড়া বিদ্যালয়টিতে একজন সুপারিনটেনডেন্ট, তিনজন প্রশিক্ষক (ইনস্ট্রাক্টর), তিনজন শিক্ষক, একজন টেইলর মাস্টারসহ (দরজি) মোট ১৭টি পদের মধ্যে পাঁচটি পদ শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে সুপারিনটেনডেন্ট, ইনস্ট্রাক্টর ও শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে।
অন্যদিকে ভাড়া বাড়িতে কক্ষ সংকুলান না হওয়ায়, শিক্ষার্থীদের বাস্তবিক প্রশিক্ষণের জন্য সার্কুলার নিডিং মেশিন, উইভিং এয়ার জেট লুম, ডাইং স্যাম্পল, ডাইং মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র স্থাপন করা হয়নি।
অ্যাপারেলস ম্যানুফ্যাকচারিং ট্রেডের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম রেশমা বলে, ‘সব বিষয়ের বাস্তবিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে অনেক ভালো হতো।’
শিক্ষক ফিরোজা বেগম বলেন, ‘প্রশিক্ষক ও শিক্ষকদের পদ শূন্য থাকায় আমাদের ওপর অনেক চাপ পড়ে যায়। তারপরও আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।’
বাগেরহাট টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. মাকসুদুল হাসান সুমন বলেন, ‘জেলা প্রশাসকের দপ্তরে এক একর জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছি। শিক্ষক ও কর্মচারী সংকট পূরণের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) রোহান সরকার বলেন, জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫