ভালো ফলনের পাশাপাশি বাজারে বাড়তি দাম পেয়ে খুশি মিঠাপুকুরের ভুট্টাচাষিরা। তাঁরা বলছেন, এবার শস্যটি চাষ করে তাঁদের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রতি বিঘা জমি থেকে ২৫ হাজার টাকার মতো আয় হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবি ও খরিফ দুই মৌসুমে ভুট্টা চাষ করা যায়। তবে খরিফের তুলনায় রবি মৌসুমে ফলন বেশি। বর্তমানে উচ্চফলনশীল জাতের চাষ বেড়েছে। এ বছর মিঠাপুকুরে ৭৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে।
হোসেন আলী, রব্বানী, নুরুল ইসলামসহ একাধিক কৃষক জানান, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষ লাভজনক। কারণ এর আবাদে ঝামেলা কম। এ বছর ফলন ভালো হয়েছে। দামও সন্তোষজনক হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে।
উপজেলা সদরের হেনা মেমোরিয়াল মহিলা কলেজসংলগ্ন জায়গায় ভুট্টা শুকানোর সময় কথা হয় হোসেন আলীর সঙ্গে। তিনি ২ বিঘা ২৫ শতক জমিতে এই শস্যের চাষ করেছেন। জাতগুলো হলো প্রেসিডেন্ট, যুবরাজ ও টোপার।
হোসেনের দেওয়া তথ্যমতে, টোপার বীজে ফলন তুলনামূলক ভালো হয়েছে। এখনো সব ভুট্টা মাড়াই করতে পারেননি। তবে ১১০ মণের মতো ভুট্টার ফলন হয়েছে। বর্তমানে প্রতি মণ ৯৫০ থেকে ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি করছেন। শুকিয়ে বিক্রি করলে আরও বেশি দাম পেতেন। তাঁর প্রতি বিঘায় আবাদে প্রায় ১৯ হাজার টাকা খরচ হয়েছে। খরচ বাদ দিয়ে এখন বিঘাপ্রতি কমপক্ষে ২৫ হাজার টাকা লাভ হবে বলে জানান তিনি।
মিঠাপুকুরে আগামী বছর আরও অধিক জমিতে ভুট্টা চাষ হবে বলে আশাবাদী উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন।
ভুট্টা চাষ প্রক্রিয়া সম্পর্কে এই কর্মকর্তা জানান, আগে চাষের উপযোগী করে জমি তৈরি করে নিতে হয়। ব্যবহার করতে হয় ইউরিয়া, টিএসপি, জিপসাম, এমওপি, জিং সালফেট ও গোবর। আর বিভিন্ন জাতের ভুট্টা রয়েছে। এসবের মধ্যে হাইব্রিড জাতের বারি-৫ থেকে অনেক জাত রয়েছে।
ভুট্টা চাষে সেচ দিতে হয় জানিয়ে সাইফুল আবেদীন বলেন, সারি করে নিয়ম মোতাবেক দূরত্ব বজায় রেখে বীজ বপন করতে হয়। বপনের ১৫ থেকে ২০ দিনের মধ্যে, ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে, ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ও ভুট্টার দানা হওয়ার আগে মোট চারবার সেচ দিতে হয়। তবে খেয়াল রাখতে হবে যেন খেতে পানি জমে না থাকে।
এক প্রশ্নের জবাবে এই কৃষি কর্মকর্তা জানান, ভুট্টায় কীটপতঙ্গের আক্রমণ কম হয়। তবে বীজ পচা, চারা ও কাণ্ড মরা, পাতা ঝলসানো রোগবালাই হতে পারে। কীটপতঙ্গের মধ্যে কাটুই পোকার আক্রমণ ঘটে। এই পোকা মাটিতে লুকিয়ে থাকে এবং সুযোগমতো চারার গোড়া কেটে দেয়। প্রতিকার হিসেবে মাটি খুঁড়ে পোকা মেরে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।
সাইফুল আবেদীনের তথ্য অনুযায়ী, জাতভেদে সর্বনিম্ন ৯৫ থেকে সর্বোচ্চ ১৫০ দিনে ভুট্টা সংগ্রহ করা যায়। পাতা খড়ের মতো রং ধারণ করলে ফসল সংগ্রহ করে তিন থেকে চার দিন রোদে শুকাতে হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫