‘ভবিষ্যতের জন্য ঐতিহ্যকে সংরক্ষণ করুন’-এ বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘কুমিল্লা হাফ ম্যারাথন-২০২১ ’। আগামী ২৫ ডিসেম্বর সকালে কুমিল্লা রানার্সের উদ্যোগে কুমিল্লার ময়নামতি জাদুঘর প্রাঙ্গণ থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। পরে প্রতিযোগিতার ভেন্যু ব্লু ওয়াটার পার্কে ম্যারাথন ফেস্ট পুরস্কার বিতরণীর মাধ্যমে আয়োজনের সমাপ্ত হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। এ ছাড়া উপস্থিত থাকবেন বার্ডের যুগ্ম পরিচালক মো. আব্দুল মান্নান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফজল খান।
সার্বিক বিষয়ে কুমিল্লা রানার্সের সমন্বয়ক ও ম্যারাথনের অন্যতম আয়োজক মো. রাইহানুল হক বলেন, ‘প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে আমরা দেশ ও সমাজের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করে থাকি। ২০২০ এর আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ‘মাদকের বিরুদ্ধে তরুণ সমাজ’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫