
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মা-বাবার সামনেই পিকআপের চাকায় পিষ্ট হলো মরিয়ম খাতুন (৪) নামে এক শিশু। মঙ্গলবার রাত দেড়টার দিকে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম উপজেলার কুল্যাপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।
বৈশাখী তেলপাম্প এলাকার নৈশপ্রহরী আব্দুল কাদের জানান, ইব্রাহিম তাঁর স্ত্রী ও সন্তান মরিয়মকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। তেলপাম্প এলাকায় মোটরসাইকেল থামিয়ে একটি দোকানে বসে নাশতা করছিলেন তাঁরা। নাশতা শেষে চলে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মরিয়মকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সে নিহত হয়।
এদিকে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের একই স্থানে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ছয়জন। আহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫