
জীবনযুদ্ধে হার না মানা এক প্রতিবন্ধী যুবক মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা মোল্লা পাড়া গ্রামের আক্তার হোসেন। এক হাত ও দুই পা বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও শিক্ষা জীবন শেষ করে বর্তমানে গ্রামের একটি একটি প্রি-ক্যাডেট স্কুলের ইংরেজির শিক্ষক হিসেবে পাঠদান করছেন তিনি। কিন্তু মাথার ওপর পরিবারের দায়িত্ব থাকায় সরকারি চাকরি বা বেশি আয়ের পেশায় সুযোগ করে দিতে এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ জানান তিনি।
আক্তার হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই আমি প্রতিবন্ধী। এক হাত ও দুই পা বিকলাঙ্গ। আমি একটি দরিদ্র পরিবারের ছেলে। বাবার দারিদ্র্যের কারণে ছোটবেলা থেকেই নানার বাড়িতে থেকেছি। সেখান থেকেই প্রাথমিক বিদ্যালয় লেখাপড়া শেষ করে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ভর্তি হয়। সেখান থেকে পাশ করে গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করি। পরে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছি। এরপর একটি সরকারি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেও কপালে জোটেনি। তাই বাধ্য হয়ে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি প্রি-ক্যাডেট স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করছি। এখান থেকে যা পাই তা একদমই কম। একটি দোকান আছে ফল ও ইজিলোডের। টাকার অভাবে সেখানে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করতে পারি না। কোনো রকম চলে দিন কাটছে।
আক্তার হোসেন আরও বলেন, ‘আমাকে কেউ যদি একটা কম্পিউটার দিতেন তাহলে আমি ওই কম্পিউটারে কাজ করে আয়ের একটি উৎস তৈরি করতাম। সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।’
সানরাইজ প্রি-ক্যাডেট এর প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘করোনার কারণে আমাদের অনেক শিক্ষার্থী হারিয়ে গেছে। আমাদের শিক্ষার্থী এখন অনেক কম। আক্তার হোসেন অত্যন্ত মেধাবী একজন মানুষ। তিনি বেশ ভালো ক্লাস নেন। আমি আমার স্কুলের এবং ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি তাঁকে সহযোগিতা করি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫