
বুয়েটে ছাত্ররাজনীতি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। এখন যে প্রেক্ষাপটে আবার রাজনীতি চালু করার বিষয়ে আদালতের নির্দেশটা এল, সে বিষয়ে বুয়েটের আইনে বলা আছে, ছাত্র সংসদ থাকতে পারে; কিন্তু ছাত্ররাজনীতির বিষয়টি বুয়েটের আইনেই নেই। আমরা যখন ছিলাম তখনো ছাত্র সংসদ ছিল। ইউকসুর মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতাম।
বাংলাদেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে রাজনীতি নেই। বিশেষায়িত অনেক বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নেই। আর্মি পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো বিইউপি, এমআইএসটিতে রাজনীতি নেই। একেক বিশ্ববিদ্যালয়ের একেক নিয়ম, সবগুলো এক রকম না।
যে পরিপ্রেক্ষিতে বুয়েটের ছাত্রছাত্রীরা দলীয় রাজনীতি নিষিদ্ধ করেছিল, বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সে প্রেক্ষাপট বদলে যায়নি। বুয়েটের আইনও বদলে যায়নি। দলীয় রাজনীতি এখন দুর্বৃত্ত তৈরি করে। এই দুর্বৃত্ত তৈরি করার বিপক্ষেই বুয়েটের শিক্ষার্থীদের অবস্থান।
দলীয় রাজনীতি বলতে এখন সারা দেশে প্রায় সবখানেই একদলীয় রাজনীতির মতো একটা অবস্থা। বহুদলীয় রাজনীতির মতামতের যে জায়গাগুলো, সেগুলো একদমই সংকীর্ণ হয়ে গেছে। এ ধরনের রাজনীতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
আদিল মুহাম্মদ খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫