
পানির সংকটে বিপাকে ফরিদপুরের পাটচাষিরা। কাটা পাট জাগ দিতে পারছেন না তাঁরা। অনেকে আবার জাগ দিতে না পারায় কাটছেন না। এতে খেতেই শুকিয়ে যাচ্ছে পাট।
এদিকে অনেকে বাধ্য হয়ে কাটা পাট অপরিষ্কার পানিতে জাগ দিচ্ছেন। এতে পাটের আশের রং কালচে হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। ফলে ভালো দাম না পাওয়ার অভিমত তাঁদের।
জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী, নগরকান্দা, সালথা, মধুখালী, ভাঙ্গা উপজেলায় পানির সংকটে পাট জাগ দিতে পারছেন না কৃষক। ফলে অনেকে পাট কেটে জমিতে ফেলে রেখেছেন। অনেকে বাধ্য হয়ে অপরিষ্কার পানিতে জাগ দিচ্ছেন। তবে পানি পরিষ্কার না হওয়ায় পাটের আশের রং কালচে হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এতে কমে যাবে বাজারমূল্য।
নগরকান্দার হিয়াবলদী গ্রামের কৃষক সরোয়ার মাতুব্বর) বলেন, ‘পানির অভাবে বাকি জমির পাট কাটতে পারিনি। দেরিতে কাটায় পাটের পাতা পুড়ে গেছে ও আঁশের রং কালচে হয়ে যাবে। এ পাটের ভালো দাম পাওয়া যাবে না।’
নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, পানির অভাবে জাগ দিতে না পারায় খেতে প্রায় ৪০ হেক্টর জমির পাট পুড়ে গেছে।
জানা গেছে, চলতি বছরে পাটের আবাদ হয়েছে ৮৫ হাজার ৮৬৫ হেক্টর; যা থেকে কৃষি বিভাগ ২ লাখ ৪০০ মেট্রিক টন পাটের আশা করা হচ্ছে।
ফরিদপুর পাট অধিদপ্তরের উপপরিচালক মরিয়ম বেগম বলেন, ‘পচানোর জন্য ‘রিবন রেটিং পদ্ধতি’ চালু করা হয়। এ পদ্ধতিতে পাটের ছাল আলাদা করে তা পচিয়ে নেওয়া হয়। এতে পানি কম লাগে। তবে কৃষক এ পদ্ধতি গ্রহণ করেননি শ্রমিকের খরচ বেড়ে যায় বলে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫