সরকারি অনুদানে নির্মাতা এন রাশেদ চৌধুরী নির্মাণ করেছিলেন ‘চন্দ্রাবতী কথা’। ২০১৩-১৪ অর্থবছরে অনুদান পেলেও সিনেমাটি হলে মুক্তি পায় ২০২১ সালে। তবে এখনো সেই সিনেমার পারিশ্রমিক পাননি বলে জানালেন অভিনেত্রী দিলরুবা হোসেন দোয়েল। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে নির্মাতার বিরুদ্ধে এমন অভিযোগ করেন অভিনেত্রী।
দিলরুবা দোয়েল বলেন, ‘সরকারি অনুদানের চন্দ্রাবতী কথা সিনেমায় অভিনয় করেছিলাম। পরবর্তী সময়ে সিনেমাটির সহপ্রযোজনায় যুক্ত হয়েছিল বেঙ্গল ক্রিয়েশনস। এটার ডিজিটাল রাইট কিনেছে চ্যানেল আই। সিনেমাটি মুক্তি দিতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। মুক্তির তিন বছর হয়ে গেলেও এ সিনেমার কলাকুশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রোডাকশনের লোক টাকা পায় না কেন? পরিচালকের তো সমস্যা হয়নি। এ বছর তিনি আরও একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন।’
কেন এত দিন অভিযোগ করেননি—জানতে চাইলে দোয়েল বলেন, ‘ওই সময়ে এই কথাগুলো চাইলেও বলা যায়নি। আর কাকে বলতাম? অভিনয়শিল্পী সংঘ? আমি তো কোনো সংগঠনের সদস্যই না। অভিনয়শিল্পী সংঘ আসলে কী করছে? কয়টা শিল্পীর ব্যক্তিগত সমস্যায় এগিয়ে এসেছে? একজন শিল্পী মরে গেলে তাঁরা হয়তো মিলাদ দিচ্ছেন। কিন্তু একটা শিল্পী বেঁচে থাকা অবস্থায় কতবার মারা যায়—এটা কি আমরা কখনো ভেবেছি? চলচ্চিত্র শিল্পী সমিতিরও একই অবস্থা। আমি যখন অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং করতে যাই, সে সময় আমাকে বলা হয় শিল্পী সমিতির সদস্য হতে হবে। আমি ওই সংগঠনের মেম্বার কেন হব? এফডিসির কোনো লোক আমাদের কাজে ডেকেছে? তারা আগেই ধরে নিয়েছে আমরা মিডিয়াপাড়ার লোক, তাদেরটা সিনেমাপাড়া। তাহলে তাদের সংগঠনের সদস্য কেন হব? লিয়াজোঁ করার জন্য?’
সিন্ডিকেটের কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, ঠিকমতো পারিশ্রমিক পাচ্ছেন না বলে মনে করেন দোয়েল। বিটিভির বিরুদ্ধেও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন তিনি। দোয়েল বলেন, ‘ছয়বার আবেদন করেও বিটিভির তালিকাভুক্ত শিল্পী হতে পারিনি। এর মধ্যে একবার তারা তালিকাভুক্ত করতে চেয়েছে, সেটা থার্ড গ্রেডের শিল্পী হিসেবে। আমি বললাম, কেন? আপনারা আমার অডিশন নেন।
এরপর সিদ্ধান্ত নেন আমি কোন ক্যাটাগরির। কিন্তু তারা বলেছে, এখানে এভাবেই আসতে হবে। তাহলে কি প্রতিভার কোনো দাম নেই?’
আওয়ামী লীগ সরকারের পতনের পর সবাই যার যার মাধ্যমে সংস্কারের দাবি করছেন। দোয়েলও সংস্কার চান শোবিজ অঙ্গনে। শিল্পীদের মধ্যকার বৈষম্য, যথাসময়ে সঠিক পারিশ্রমিক না পাওয়াসহ নানা ধরনের অনিয়ম দূর করতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
দোয়েলের অভিযোগ প্রসঙ্গে জানতে নির্মাতা এন রাশেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫