
নাটোরের বড়াইগ্রামে একটি মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ উত্তরপাড়া গ্রামে খদেমুল ইসলামের আমবাগানে এ ঘটনা ঘটে। বন বিভাগ প্রাণীটিকে মেছো বিড়াল বললেও গ্রামবাসীর দাবি এটি মেছো বাঘ।
প্রত্যক্ষদর্শী সোহাগ হোসেন বলেন, আগ্রাণ উত্তরপাড়া গ্রামে মফিজ উদ্দিনের (৫৫) বাড়ির সামনে মেছো বিড়াল ঘোরাফেরা করতে দেখা যায়। আমবাগানের বেড়ার সঙ্গে মেছো বিড়ালটি আটকে যায়। এ সময় মফিজ উদ্দিনের ও তাঁর ছেলে শাহাদত হোসেনসহ ১২ থেকে ১৫ জন মেছো বিড়ালটি পিটিয়ে হত্যা করে।
মেছো বিড়ালটি হত্যার বিষয়ে জানতে চাইলে মফিজ উদ্দিন বলেন, ‘আরও একটি মেছো বাঘ এলাকায় আছে। এলাকায় এমনিতেই শিয়ালে অত্যাচার করে। তাই শিয়াল মনে করে মেছো বাঘ মেরেছে জনগণ।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, মেছো বিড়ালটি হত্যার বিষয়ে আইন অনুযায়ী নিয়মিত মামলার সুযোগ নেই। বন বিভাগের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির আজকের পত্রিকাকে বলেন, এটি মেছো বিড়াল। প্রাণীটি হত্যা বন্ধে জনগণকে সচেতন হতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫