টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় এবারও ইউরোপা লিগে খেলতে হচ্ছে বার্সেলোনাকে। তবে ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সারির এই লিগেও স্বস্তিতে পার পাচ্ছে না জাভির দল। আজ তাদের পড়তে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে।
ইউরোপা লিগের প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে রেড ডেভিলদের আতিথেয়তা দেবে কাতালুনিয়ানরা। দুই দলের দেখায় জয়ের পাল্লাটা ভারী বার্সার। চ্যাম্পিয়নস লিগের সাক্ষাতে গত চারবারই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। কোচ এরিক টেন হাগের অধীনে সোনালি সময়ে ফেরার আভাস দেওয়া রেড ডেভিলরা আজ তারই শোধ নিতে চাইবে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে জাভির দল। লা লিগায় শীর্ষে থেকে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও দেখছে বার্সা। দুর্দান্ত ফর্মে আছে রেড ডেভিলরাও। খারাপ সময় পেছনে ফেলে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থেকে শিরোপা-দৌড়ও ধরে রেখেছে টেন হাগের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে তারাও ৬ ম্যাচ অপরাজিত।
তবে জাভির যত ভয় মার্কাস রাশফোর্ডকে নিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ ফরোয়ার্ড এখন তুরুপের তাস টেন হাগের। ম্যাচের আগে রাশফোর্ডকে নিয়ে জাভির মন্তব্য, ‘সে ইউরোপের অন্যতম বিপজ্জনক ফরোয়ার্ডদের একজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫