
প্রাথমিকভাবে সুপারিশের পরও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে আছে। পুলিশ ভেরিফিকেশন না হওয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে পারছে না। প্রাথমিক সুপারিশ পাওয়ার পর প্রায় পাঁচ মাস কেটে গেলেও পুলিশ ভেরিফিকেশন না হওয়ায় নিয়োগপ্রার্থীরাও হতাশা ও অনিশ্চয়তায় দিন পার করছেন।
এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভেরিফিকেশনের তালিকা অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। আমরা মৌখিকভাবে অনুরোধ করেছি, যেহেতু সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষকসংকট রয়েছে, তাই যত দ্রুত সম্ভব ভেরিফিকেশনের কাজ যেন শেষ করা হয়।’
পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) এটা সম্পন্ন করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে এক বছরও লেগে যেতে পারে। কারণ, সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত পুলিশ। তাই ভেরিফিকেশনের কাজ
সেভাবে এগোয়নি।
জানতে চাইলে সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কয়েক ধাপে ভেরিফিকেশন ফরম পেয়েছি। পাওয়ার পরই সেগুলো এসবিকে দিয়ে দিয়েছি। অনেক জায়গায় ভেরিফিকেশন চলছেও। এটা একটা সময়সাপেক্ষে ব্যাপার।’ তবে কবে নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
সারা দেশের বেসরকারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ ৫৪ হাজার শূন্যপদের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। জুলাইয়ে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩৮ হাজার ২৮৬ পদে নিয়োগের সুপারিশ করা হয়। আবেদন না পাওয়া ও নারী কোটায় যোগ্য প্রার্থী না থাকায় বাকি পদগুলোয় কাউকে সুপারিশ করা হয়নি। এরপর প্রায় পাঁচ মাস কেটে গেলেও স্থবির হয়ে আছে নিয়োগ প্রক্রিয়া।
হতাশা প্রকাশ করে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত রিফাত আরা বলেন, ‘একটা এনজিওতে চাকরি করতাম। চাকরি ছাড়ার দুই মাস আগে অফিসকে জানাতে হয়। এনটিআরসিএর সুপারিশ পাওয়ার পরই অফিসে চাকরি ছাড়ার নোটিশ দিই। ভেবেছিলাম দু-চার মাসের মধ্যে নিয়োগ শেষ হবে। এখন তো দেখছি, ভেরিফিকেশনেরই খবর নেই। কবে কী হবে? ধারদেনা করে চলা লাগছে এখন।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫