গ্রেপ্তার এড়াতে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে ৩৩ বছর ধরে পলাতক ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম। কিন্তু তাঁর শেষ রক্ষা হয়নি। র্যাবের হাতে ধরা পড়েছেন তিনি। গতকাল শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শফিকুল টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বাসাইল থানায় ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর শফিকুলের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। ওই মামলায় ১৯৮৯ সালে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে রাখেন মো. হেলাল উদ্দিন চিশতী। এভাবে তিনি নিজের পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন এবং বিভিন্ন মাজারে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশ নেন। মাজার এলাকায় তিনি নিজেকে আগুন পাগলা হিসেবে পরিচয় দিতেন।
টাঙ্গাইল র্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শফিকুলকে বাসাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫