দারুণ জয় দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু করেও সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবু দক্ষিণ আফ্রিকা সফরে প্রাপ্তির খাতাটা যথেষ্ট উজ্জ্বল নিগার সুলতানা জ্যোতিদের। দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জয়ের কীর্তি গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা।
সব মিলিয়ে অসাধারণ একটা বছরই পার করেছে জ্যোতির দল। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ সমতায় শেষ করা, এরপর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে আপাতত মাস দুয়েক কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই মেয়েদের।
বিসিবি সূত্রে জানা গেছে, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী বছরের মার্চে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সব ম্যাচই হবে ঢাকার বাইরে। এপ্রিলের পরে শুরু হবে মেয়েদের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় তিন বছর হতে চলল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে ক্রিকেটের অভিজাত সংস্করণে এখনো অভিষেক হয়নি তাদের। মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটই চালু হয়েছে গত মৌসুম থেকে। সেটিও ছিল দুই দিনের ম্যাচ। বিসিবি অবশ্য জানিয়েছে, টেস্ট ম্যাচের যে চরিত্র, সেই ধরন বুঝতে টেস্ট খেলার সিদ্ধান্ত একটু রয়েসয়েই নিতে চায় তারা।
নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, টেস্ট খেলার অভ্যাস তৈরিতে গত মৌসুমে হওয়া ২ দিনের ম্যাচ এবার তাঁরা নেবেন ৩ দিনে। নিজের নির্বাচনী ব্যস্ততার ফাঁকে গতকাল আজকের পত্রিকাকে নাদেল বলেছেন, ‘টেস্ট মর্যাদা পাওয়ার পরের বছরই আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে নিয়ে এসেছি ক্যালেন্ডারে। আগামী মৌসুমে এটা ৩ দিনের ম্যাচ হবে।’
ম্যাচের দৈর্ঘ্য ১ দিন বাড়ালেও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের জন্য দলের সংখ্যা আগের মতোই ৩টি থাকছে। বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটে অন্তত দুই-তিনটা মৌসুম দেখতে চায়। টেস্ট খেলতে আরও অন্তত ২ বছর অপেক্ষা করতে চায় বিসিবি। নাদেল বলছেন, ‘মেয়েদের ক্রিকেটটা ৪ দিনের, ৪ দিন টিকে থাকার মানসিকতা তাদের মধ্যে তৈরি করতে হবে, টেস্টের মেজাজটা বুঝতে হবে। ওই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমাদের আরও এক-দুই বছর অপেক্ষা করতে হবে।’
মেয়েদের বিসিএলে তিনটা দলে খেলবে ৪৫ জন খেলোয়াড়। বিসিবির লক্ষ্য, এই টুর্নামেন্ট দিয়ে অন্তত ১৫ জন টেস্ট খেলোয়াড় বের করে আনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫