
দীর্ঘদিন নেতৃত্বশূন্য থাকা পটুয়াখালী জেলা ছাত্রলীগের একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এটি প্রকাশ করা হয়। পরে কেন্দ্র থেকে জানা যায় ওই বিজ্ঞপ্তিটি ভুয়া। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রকাশিত ভুয়া বিজ্ঞপ্তিটি। অনেকে অভিনন্দন জানান কমিটিতে নাম থাকা দুই নেতাকে।
গত রোববার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহসভাপতি মেহেদী হাসান কোয়েলকে সভাপতি ও সাবেক সহসভাপতি সৈয়দ মো. বেলাল হোসেন পাবেলকে সাধারণ সম্পাদক করে ভুয়া বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তবে কে বা কারা কেন্দ্রীয় ছাত্রলীগের প্যাড এবং সভাপতি-সম্পাদকের স্বাক্ষর নকল করে এমন ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়েছে বিষয়টি জানেন না কেউ।
এদিকে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা ছাত্রলীগের দুই নেতাসহ অন্য নেতা-কর্মীরা এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি সৈয়দ বেলাল হোসেন পাবেল বলেন, ‘যারা এই ভুয়া কমিটিটি ফেসবুকে ছাড়ছে তাঁরা মূলত কেন্দ্রীয় ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ ও আমার সঙ্গে ষড়যন্ত্র করছে। যারা এটা করছে তাঁদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইল।’
জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সহসভাপতি আরিফ আলামিন বলেন, ‘যারা গুজব সৃষ্টি করছে তারা কেউ ছাত্রলীগের কর্মী হতে পারে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।’
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের অনেক সাংগঠনিক জেলাই দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খোঁজ খবর নিয়ে আমরা ধীরে ধীরে কমিটিগুলো করছি। ইতিমধ্যে আমরা অনেক কমিটি করেছি।’
পটুয়াখালী জেলা কমিটি প্রসঙ্গে বলেন, ‘আমরা ইতিমধ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করেছি। এখানে যাতে কোনোভাবেই বিতর্কিত কেউ আসতে না পারে সে জন্য আমরা যাচাই বাছাই করছি। আশা করছি শোকের মাস আগস্টের শেষে আমরা কমিটি ঘোষণা করতে পারব।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কমিটি প্রসঙ্গে বলেন, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ পটুয়াখালী জেলার কোনো কমিটি ঘোষণা করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রেস রিলিজটি ছড়িয়ে পড়েছে তা অসৎ উদ্দেশ্যে কেউ প্রচার করেছে। আমরা ইতিমধ্যে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি। এ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫