দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুর গ্রামে শুরু হয়েছে বউমেলা। গতকাল সোমবার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার শুরু হয়েছে। প্রতি বছর লক্ষ্মীপূজা পরের দিন আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলার। মেলায় শুধু নারীরাই কেনা কাটা করতে পারেন। পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। তবে মেলায় পুরুষ বিক্রেতা থাকেন। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। সাধারণত মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
মেলায় কেনাকাটা করতে আসা সুমিতা, প্রিয়াংকা, দিপ্তিসহ অনেকে জানান, মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। এ যেন অন্যরকম আনন্দ।
মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, ‘লক্ষ্মীপূজা উপলক্ষে ৬৩ বছর ধরে এই বউমেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন করেন। এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। মেলার নিরাপত্তার জন্য পুলিশ নজরদারি রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫