
নার্সারি ব্যবসা করে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলার শীলডোয়ার গ্রামের আব্দুল জলিলের। এলাকায় একজন সফল উদ্যোক্তা হিসেবে এখন পরিচিত তিনি। একসময়ে অর্থকষ্টের মধ্য দিয়ে জীবন-যাপন করলেও এখন স্ত্রী ও ১২ সন্তান নিয়ে সচ্ছলভাবে দিন যাচ্ছে তাঁর।
আব্দুল জলিল জানান, ১৯৭৫ সালের দিকে তিনি সুনামগঞ্জ শহরে কৃষি মেলাতে যান। সেখান থেকে কৃষি কর্মকর্তাদের পরামর্শেই নার্সারি ব্যবসা করার পরিকল্পনা করেন। শুরুতে জায়গা সংকট থাকার কারণে নানান সমস্যায় পড়তে হয় তাঁকে। বর্তমানে প্রায় ৫৫ শতক জায়গা নিয়ে তাঁর নার্সারি।
শুরুতে বাড়ির পাশে অল্প জায়গাতে নার্সারি ব্যবসা শুরু করেন। এরপর আর আব্দুল জলিলকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৪৫ বছর ধরে নিজের হাতে চারা তৈরি করে সরবরাহ করছেন বিশ্বম্ভরপুর অন্যান্য উপজেলায়। অনেকেই আবার দূরদূরান্ত থেকে এই বাগান দেখতে আসেন। আবার কেউ কেউ আব্দুল জলিলের মতো নার্সারি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।
আব্দুল জলিল বলেন, ‘প্রথম দিকে অনেক শ্রম দিতে হয়েছে নার্সারির পেছনে। অভিজ্ঞতার কারণে এখন আর খুব বেশি চিন্তা করতে হয় না। আমার নার্সারিতে তিনজন শ্রমিক নিয়মিত কাজ করেন। তাঁরা নার্সারির পরিচর্যা করেন।’
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া (ভারপ্রাপ্ত) বলেন, আব্দুল জলিলের নার্সারিতে উৎপাদিত চারার বেশ সুনাম রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫